নতুন বিজ্ঞাপন নিয়ে এলো আকিজ ডেইরি লিমিটেডের ডেইরি ব্র্যান্ড ফার্ম ফ্রেশ। আস্থা ও নির্ভরতার জায়গাকে আরো পরিপক্ব করতেই ফার্ম ফ্রেশের এই নতুন বিজ্ঞাপন।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন বিজ্ঞাপনের কথা জানানো হয়। সেখানে বলা হয়, সর্বোৎকৃষ্ট মানের দুধ সংগ্রহ করে সেই দুধ তিন ধাপে পরীক্ষা নিরীক্ষার পর দুধের শতভাগ গুণাগুণ নিশ্চিত করে সর্বাধুনিক প্রযুক্তির মেশিনে প্রক্রিয়াজাতকরণের পর ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ প্রতিদিন পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে সকল শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে। শিশুদের মেধার বিকাশ ঘটাতে ও তাদের স্বপ্ন ছোঁয়ার পথে এগিয়ে নিতে ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ সকল মায়ের প্রথম পছন্দ কারণ ভালো দুধ মানেই ফার্ম ফ্রেশ।
