কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যেন ছাত্র-নাগরিকের ঢল নেমেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ছাত্র-নাগরিক আজ শহীদ মিনারে সমবেত হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকেই বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল নিয়ে তরুণ যুবকরা শহীদ মিনার জড়ো হতে থাকেন। এসময় তাদের সঙ্গে বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা যায় বয়স্ক নাগরিকদের। ছবি: তানভীর আহম্মেদ
