ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরবাড়ির বাথরুম থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২০:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুরবাড়ির বাথরুম থেকে রমজান সরকার (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নে গিলামোড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। রমজান একই এলাকার মো. মিয়া চাঁনের ছেলে। 

নিহতের পরিবারের লোকজনের অভিযোগ রমজানকে হত্যার পর তার শ্বশুরবাড়ির লোকজন মরদেহ বাথরুমে ফেলে রেখেছে।

রমজানের পরিবার জানান, একই গ্রামের রহমান মিয়ার মেয়ে তারিয়া জান্নাতের সঙ্গে দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর জান্নাত পড়ালেখা চালিয়ে যাওয়ার কথা জানায় রমজানকে। কিন্তু এতে রাজি ছিলেন না রমজান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে রমজানের মনোমালিন্য চলে আসছিলো।

আরও পড়ুন: সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

বিজয়নগর থানার (ওসি) মো: ফয়জুল আজিম নোমান জানান, পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু