দায়িত্ব পালনকালে বিজিবির অর্ধশতাধিক সদস্য আহত

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২৩:২২

জনগণের নিরাপত্তার জন্য সারাদেশে দায়িত্ব পালনকালে বিজিবির অর্ধশতাধিক সদস্য আহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে বিজিবির ৫০ জন সদস্য আহত হয়েছেন।

ইত্তেফাক/এমএএম