সুনামগঞ্জে মন্দির পাহারা দিচ্ছেন মাদরাসা ছাত্ররা 

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৮:১৩

দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার খবর ছড়িয়ে পড়লে সুনামগঞ্জের মাদরাসার ছাত্ররা শহরের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) ফজরে নামাজের পর থেকেই বিভিন্ন কওমি মাদরাসার ছাত্ররা সুনামগঞ্জ জেলার ১২ উপজেলায় বিভিন্ন মন্দির প্রাঙ্গণে পাহারার ব্যবস্থা করে।

মন্দির পাহারারত মোস্তাক আহমেদ নামের এক শিক্ষার্থী জানান, আমরা কোন ধর্মীয় স্থাপনায় আঘাত চাই না, শান্তি চাই। কওমি মাদরাসার ছাত্ররা সুনামগঞ্জের সব মন্দিরের নিরাপত্তা দিচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

হিন্দু সম্প্রদায়ের নিখিল চন্দ্র জানান, মুসলিম ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে সারারাত। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কোনো ধর্মীয় সংঘাত চাই না। 

ইত্তেফাক/এসএ