বিমানবন্দরে আটক দুই ছাত্রলীগ নেতা 

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৮:৪৫

দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ছবি: সংগৃহীত

জানা যায়, দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন ছাত্রলীগের এই দুই প্রভাবশালী নেতা। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন।

প্রসঙ্গত, এ দুই নেতার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে ছাত্রলীগ। 

ইত্তেফাক/জেডএইচ