রাজশাহী পদ্মা নদীর ওপারে চর এলাকায় চিনার ফলন ভালো হয়েছে। এদিকে পদ্মা নদীর পানি বাড়ার কারণে ডুবে যাবার আশঙ্কায় দ্রুত চর এলাকা থেকে চিনা কেটে এসে এপারে মাড়াই ও সাফসুতরার কাজ করছেন কৃষকরা পদ্মা নদীর পারে। এই চিনার দাম ভালো। এটি বিশেষ করে পাখিদের পছন্দের খাবার। তার পাশাপাশি মানুষও চিনার পায়েস রান্না বরে মাড়িভাত করে খায়। ছবিটি রাজশাহী নগরীর তালাইমারি বালুরঘাট থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
