ঠাকুরগাঁওয়ে বাস-তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৩:০৯

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকার মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় সদর উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের সত্যপীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মো. শাহাদাত মারা যান। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় বাসের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ হোসেনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম চয়ন বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যুর হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি