মানোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপীল করেছেন খুলনায় বিএনপির প্রার্থী মনা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৯

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করেছেন। সোমবার মনা ঢাকায় নির্বাচন কমিশনের (ইসি) সচিব বরাবর আপীল করেন। আপীল নং-৪২।

জানা যায়, ২০১৩ সালে খুলনায় বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের জামিনদার ছিলেন মনা। পরবর্তীতে ওই ঋণগ্রহীতা ঋণের টাকা পরিশোধ করেননি। এদিকে বিষয়টি জানতে পেরে মনা গত ১ ডিসেম্বর ঋণের ৫ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু গত রবিবার যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে মনার মনোনয়নপত্র বাতিল করা হয়।

ইত্তেফাক/নূহু