বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় বাদ পড়েনি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান। উদ্যানের অফিস ও রিসোর্ট লুটপাট শুরু হয়ে যাবার ফলে কর্মকর্তা, কর্মচারীরা সবাই পালিয়ে গেছে। এ সময় অসহায় প্রাণীরা খাবারের সংকটে পড়েছে। লুট হয়েছে বিভিন্ন ধরণের অতিথি পাখি, কবুতর, মাছ। পরের দিন হরিণেরা পানি খেয়ে দিন কাটায়। পরে কিছু কর্মচারীরা উদ্যানের ভেতরে থাকা ঘাস কেটে খাওয়ায়। এটি জানাজানি হবার পরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তাদের নিজস্ব অর্থায়নে পুঁইশাক, মিষ্টি কুমড়া দিয়ে যায়। এদিকে সুপারভাইজার জানায়, আর কোন অসুবিধা নেই। আমরা সব ধরণের খাবার দিতে শুরু করেছি। বেগুন, শসা, পুঁইশাক, মিষ্টিকুমড়া সবই দিচ্ছি। পাশাপাশি সহযোগিতায় আছে শিক্ষার্থীরা। ছবিগুলো শনিবার (১০ আগস্ট) তোলা। ছবি: আজাহার উদ্দিন
