রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত ২ শিশু

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ২০:৪৬

রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। সোমবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটে। আহত শিশুদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো টিকাপাড়ার আলমগীর হোসেনের ছেলে আব্দুল্লাহ (৭) এবং শাহিনের ছেলে সাবা (৮)।

খবর পেয়ে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করেন।

আহত শিশুদের স্বজনরা জানান, বাড়ির সামনের আবর্জনার স্তুপের ভেতর একটি কার্টন পড়ে ছিল, যার তুষের ভেতরে ককটেলগুলো লুকানো ছিল। শিশুরা ককটেলগুলো বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের শিকার হয়। এতে তারা আহত হয় এবং পরে হাসপাতালে নেওয়া হয়।

নগরীর বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবীর জানান, থানায় পুলিশ সদস্যরা এসে দাপ্তরিক কাজ শুরু করেছেন। তবে ওসি অসুস্থ থাকায় থানায় যাননি। এ ধরনের কোনো ঘটনার খবর তিনি পাননি, তবে খোঁজ নিয়ে দেখবেন।

ইত্তেফাক/টিএইচ