সব শেষ ইউরো কাপে স্পেনকে শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রাখেন ১৭ বছর বয়সী তরুণ ফরওয়ার্ড লামিন ইয়ামাল। বিশ্ব জুড়ে শুরু হয় তাকে নিয়ে চর্চা। যদিও তিনি তার সামর্থ্যের জানান দিয়েছিলেন আগেই। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে প্রায় প্রতি ম্যাচেই রাখতেন ভূমিকা।
আর এই বিস্ময় বালকের বাবাকেই এবার ছুরিকাঘাতের শিকার হতে হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা গেছে, গত বুধবার রাতে কাতালুনিয়ার মাতারো অঞ্চলে ছুরিকাহত হন লামিনের বাবা মুনির নাসরাউয়ি।
নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে একটি জায়গায় গাড়ি পার্ক করার সময় এ ঘটনা ঘটে। সেখানে কিছু লোকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ছুরি নিয়ে আক্রমণ করেন মুনিরকে। এ ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে।
