এখন পুরো মৌসুমটা আমন ধানের। চারদিকে আমন ধানের চারার পাশাপাশি তার আগে লাগানো হয়েছে ভাদ্রা জাতের ধান। ফলনও বেশ ভালো। আগে দেখা যেত লিচুর বাগানে বরই এর বাগানে কারেন্ট জাল পেতে দেওয়া হতো। এতে করে প্রচুর দেশি পাখি মারা যেত। এখন আবার বিভিন্ন সবজি এমনকি এখন ধানের ক্ষেতেও কারেন্ট জাল না লাগালেও বসানো হয়েছে পুরো ক্ষেতে বাঁশ, টিন ও দড়ি দিয়ে পাখতাড়ুয়া। তাদের সঙ্গে কথা বলে জানা যায় সামনে দুটি গাছে বাবুই পাখির বাসা রয়েছে। এসব বাবুই পাখি ধান খেয়ে চলে যাচ্ছে। তাই বাবুই পাখি তাড়ুয়া তৈরি করা হয়েছে। এমনিতেই এই পাখিটি আমাদের মাঝে থেকে দিনে দিনে কমে যাচ্ছে। তার ওপরে তাদের খাবারের সংকট তৈরি করছেন মানুষরা। এই মানসিকতা থেকে বেরিয়ে এসব পাখিদের বাঁচাতে হবে। ছবিগুলো শুক্রবার (১৬ আগস্ট) রাজশাহী পবা উপজেলার বরগাছি এলাকা থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
