চিকিৎসাধীন অবস্থায় কয়েদীর মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০০:০৪

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদী সম্রাট (৩৫) মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার নাময়বাড়ি এলাকার বাসিন্দা আলী হোসের ছেলে।

জানা যায়, গত শনিবার জেল হাজতে অসুস্থ হলে স্বজনদের সহযোগিতায় কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। পরিবারের পক্ষে শামসুন নাহার অভিযোগ করে বলেন, সম্রাট পুরোপুরি সুস্থ না হতেই গত সোমবার কারা কর্তৃপক্ষ তাকে জেল হাজতে যায়। মঙ্গলবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে পুনরায় তাকে ঢাকা মেডিকেল ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: জমকালো অনুষ্ঠান মালা শেষ হলো টরন্টো থিয়েটার ফেস্টিভ্যাল

তবে কারা কর্তৃপক্ষ ওই অভিযোগ অস্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। 

উল্লেখ কেরানীগঞ্জ থানার একটি হত্যা মামলায় সাজা প্রাপ্ত হয়ে জেলহাজতে যায় দুই ভাই নবাব ও সম্রাট।

ইত্তেফাক/অনি