মাঠের চারদিকে দাঁড়িয়েছে সাঁওতাল শিশু–কিশোরের দল। তাদের হাতে ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড। সেখানে লেখা ‘আদিবাসী’ সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে নানা স্লোগান। তারা মাদক ব্যবসায়ী-ভূমি দস্যুদের বিচারের দাবি জানান।
শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার পর্যন্ত জয়পুর গ্রামে মাঠের চারপাশে ‘আদিবাসী সাঁওতাল শিশু-কিশোর শিক্ষার্থীর’ ব্যানারে তারা তাদের অধিকার ও দাবি সম্বলিত ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে নানা বয়সের শিশু-কিশোর, নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেয়। ছবি: ফোকাস বাংলা
