চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৮:১০

খুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ওবায়দুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) মামলার বাদী নোয়াইলতলা গ্রামের আমজাদ হোসেন উল্লেখ করেন, চেয়ারম্যান তার কাছে চাঁদা দাবি করেন।

বুধবার (২১ আগস্ট) স্থানীয় ছাত্র-জনতা চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে বিক্ষোভ করেন। তারা ইউনিয়ন পরিষদের ভেতর চেয়ারম্যানকে অবরুদ্ধ করলে সেনা সদস্যরা উদ্ধার করে পুলিশে দেন। তিনি ভান্ডারকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
  
বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদবাজি মামলা হয়েছে। তিনি থানায় আটক আছেন। 
 
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক শরীফ আসিফ রহমান বলেন, স্থানীয়রা চেয়ারম্যনের অপসরণের দাবিতে বিক্ষোভ করেন। ওই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। 

ইত্তেফাক/পিও