আগামীকালের ম্যাচটির জন্য সবাই অপেক্ষা করছে। এই বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ড ও মারমুখি অস্ট্রেলিয়ার খেলা বলে কথা। ইংল্যান্ড সর্বোচ্চ চেষ্টা করবে এই ম্যাচটি কোনো না কোনোভাবে টপকানোর জন্য। কারণ তারা এখনো বিশ্বকাপের ছোঁয়া পায়নি। এবার তাদের সুযোগও আছে। কিন্তু অস্ট্রেলিয়াও ছাড় দেবে না। এ কারণেই ম্যাচটা বেশ উত্তেজনাপূর্ণ হবে।
আমি নিজেও ইংল্যান্ডের পক্ষে। আমি চাই তারাই জিতুক এবার। আমার বিশ্বাস ইংল্যান্ড প্রথম ব্যাটিং নিলে ঠিকই জিতবে। কিন্তু বৃষ্টি হলে তো অস্ট্রেলিয়ারই লাভ। তখন তো কিছু করার থাকবে না। লেখক: অভিনেতা

