ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা ইমাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫।
মঙ্গলবার ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় তাকে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমামউদ্দিন আহমাদের স্ত্রী রুশেমা ইমাম।
আরো পড়ুন: কক্সবাজার সৈকত থেকে ৪ মরদেহ উদ্ধার
উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত ২০ ফেব্রুয়ারি তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
ইত্তেফাক/এমআই
