ভারত-নিউজিল্যান্ড ম্যাচের বাকি খেলা শুরু

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৫:৩৩

বৃষ্টিতে গতকাল বন্ধ হয়ে যাওয়া ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ ফের শুরু হয়েছে।  আগেরদিন যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই বুধবার খেলা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ব্যাট করছে কিউইরা।

বৃষ্টিতে মঙ্গলবার  ৪৬.১ ওভারের পর আর মাঠে গড়ায়নি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ। খেলা চলে যায় পরদিনের রিজার্ভ ডেতে। এদিন যথারীতি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়ই শুরু হয়েছে ম্যাচটি। 

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে জনবল বাড়ানো হবে: আইজিপি

 মঙ্গলবার ম্যানচেস্টারে টস জিতে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড। তারা ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করার পর হানা দেয় বৃষ্টি। সেই থেকে রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত বৃষ্টি থামা ও খেলা শুরুর বিষয়ে অপেক্ষা করা হয়। তবে কোনো সুসংবাদ না থাকায় তখন দিনের মতো খেলা স্থগিত করা হয়।

রিজার্ভ ডেতে যদি খেলা একইভাবে পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে লিগ পর্বে পয়েন্ট তালিকায় উপরে থাকা দল যাবে ফাইনালে। তখন এই ম্যাচ থেকে ভারত সরাসরি ফাইনাল খেলবে।

ইত্তেফাক/টিএস