ভারতের লক্ষ্য ২৪০ রান

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৬:০১

বৃষ্টিবিঘ্নিত প্রথম সেমিফাইনালে ভারতকে ২৪০ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। আজ বুধবার বাকি ৩ ওভার ৫ বলের খেলা শেষে নির্ধারিত ৫০ ওভারে কিউইদের সংগ্রহ ২৩৯/৮ রান।

এর আগে গতকাল মঙ্গলবার শুরু হয় নিউজিল্যান্ডের ইনিংস। টস জিতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তোলার পর নামে বৃষ্টি। এরপর দফায় দফায় আম্পায়াররা চেষ্টা করেছেন মাঠ পরীক্ষা করার।

যদি বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় খেলা শুরু করা সম্ভব হতো, তাও ২০ ওভারের একটি ইনিংস খেলে খেলা শেষ করতে পারত ভারত। কিন্তু বৃষ্টির কারণে সেটাও সম্ভব হয়নি। ফলে ওখানেই স্থগিত করা হয় খেলা।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে জনবল বাড়ানো হবে: আইজিপি

বৃষ্টিতে খেলা থেমে যাওয়ার আগে ভারতীয় বোলাররা চেপে ধরে নিউজিল্যান্ডকে। প্রথম ৩ ওভারে কোনো রান করতে না পারা নিউজিল্যান্ড ১ রানে ১ উইকেট হারায়। এরপর মাঝের দিকে কেন উইলিয়ামসন ও রস টেলর ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। উইলিয়ামসন ৬৭ রান করে আউট হন। গতকাল ৬৭ রানে অপরাজিত থাকা টেইলর আজ আউট হন ৭৩ রানে।

ইত্তেফাক/এএম