ভারী বর্ষণে ডুবে গেছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নিচু এলাকা। এতে করে আমন ধানের মাঠ কে মাঠ ডুবে গেছে। এছাড়াও ডুবেছে পথ-ঘাট প্রান্তর। এসময় এলাকাবাসীর যাতায়াতে চরম বিপাকে পড়তে হয়। ভ্যান, অটোরিকশা এমনকি মোটরসাইকেল পর্যন্তও চলাচল করতে পারছে না। ছবিগুলো শুক্রবার (২৩ আগস্ট) রসুলপুর ইউনিয়নের দামপুরা কমলাকান্ত খাড়ির ওপর নির্মিত ব্রিজ এলাকার। ছবি: আজাহার উদ্দিন
