ভারত হয়ে ইতালিতে যাওয়ার চিন্তা, পালানোর সময় আটক যুবলীগ নেতা

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১২:৩৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ঢাকা উত্তর বাড্ডার যুবলীগ নেতা তারেক আহম্মেদ অনিক ভারতে পালনের সময় মহেশপুর ৫৮-বিজিবির হাতে আটক।  

সোমবার (২৬ আগস্ট) রাতে ৫৮বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সোমবার রাতে গোপন সংবাদের বিত্তিতে মাটিলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় মাটিলা বিওপির টহল দল তাকে আটক করে। এসময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তার জিজ্ঞাসাবাদে জানা যায় তার পিতা ঢাকা মহানগর যুবগীলের সহ সভাপতি আবু তাহের তার নাম তারেক আহম্মেদ অনিক। সে উত্তর বাড্ডার ৩৮নং ওয়ার্ডের যুবলীগের একজন সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে বিজিবির কাছে জানায়- ভারত হয়ে ইতালিতে যাওয়ার ইচ্ছা ছিল।

এ বিষয়ে মঙ্গলবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য মহেশপুর থানায় সোর্পদ করা হবে বলে বিজিবি জানিয়েছে। 

 

ইত্তেফাক/এসজেড