জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে জেরিন পারভীন (১০) নামের এক মাদ্রাসার ছাত্রী। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পারভীন ওই গ্রামের জোবায়ের ইসলামের মেয়ে ও চাটখুঁর আলিম মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও এলাকাবাসী জানান, পারভীন সন্ধ্যায় বৈদ্যুতিক বোর্ডে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
১০ বছরের শিশুর মৃত্যুতে পরিবার ও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
