সিলেট ওসমানী বিমানবন্দরে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার 

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২২:১১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের বোনের ছেলে বড়লেখা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ জুয়েল (৪০) এবং বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ (৪২)। তাদেরকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। 

সিলেট বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান ইত্তেফাককে জানান, তাদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় মামলা রয়েছে। বড়লেখা থানাকে বিষয়টি জানানো হয়েছে।  

ইত্তেফাক/এসএএস