মীরসরাইয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তের হামলার অভিযোগ

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০০:৪৫

চট্টগ্রামের মীরসরাইয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলার জোরারগঞ্জ থানার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের মরগাং গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ফেরদৌস আরা লাভলী বলেন, বাড়িতে ঢুকে আমার ওপর হামলা চালায় জিয়া উদ্দিন ফরহাদ, সাইফুল, বাবলুসহ কয়েকজন দুর্বৃত্ত। ঘরে ঢুকে প্রথমে তারা গালিগালাজ করে। পরে সবাই মিলে আমাকে মারধর করে, মেরে ফেলার হুমকি দেয়। বলতে থাকে, তোর ভাই কোথায় আছে বের করে দে, না হলে তোকে মেরে ফেলবো।’

তিনি বলেন, ‘তারা সবাই দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢোকে। সে সময় আমার অসুস্থ মা ঘরে ছিল। তার কান্না শুনে গৃহপরিচারিকা ও ছোট ছেলে ছুটে এলে তাদের ওপরও হামলা করা হয়। আশপাশের লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মিরসরাইয়ে দায়িত্বরত সেনাবাহিনীকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।’

সম্প্রতি একই গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সুজাউল হকের বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার সাহাদাতের অফিসে ভাঙচুর এবং তাকে মারধর করে দুর্বৃত্তরা। পরে মিরসরাইয়ে দায়িত্বরত সেনাবাহিনীকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়।

ইত্তেফাক/এমএএম