তিনদিন আগেই রাজশাহীর খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছিলো ৩৫০-৪০০ টাকা কেজি। এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। এদিকে কৃষকরা বিক্রি করছেন কাঁচা মরিচ ১০০-১২০ টাকা কেজি দরে। এভাবেই নারী পুরুষরা কাঁচামরিচ তুলে বালতিতে রাখছেন। পরে তা বস্তাতে করে নিয়ে যাওয়া হবে হাটবাজারে বিক্রির জন্য। তবে, সাধারণত নারীদের দেখা যায় বেশিরভাগ মরিচের ক্ষেতে। এভাবেই মরিচ তুলে দেখান নিজস্ব খেতের। ছবিগুলো শুক্রবার (৩০ আগস্ট) রাজশাহী পবা উপজেলার নওহাটা বড়গাছি গ্রাম থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
