বাংলাদেশ ফুটবল দল ভুটানে গেছে। সেখানে স্বাগতিক ভুটানের বিপক্ষে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৫ ও ৮ সেপ্টেম্বর ম্যাচ। পরশু ভুটানে গিয়ে গতকাল প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রথম দিনেই পাহাড়ে কাটিয়েছেন ফুটবলাররা।
সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চাতা বেশি। বাংলাদেশের ফুটবলারদের মানিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে। গতকাল সেটাই শুরু করেছেন জামাল-তপুরা। খাপ খাইয়ে নিতে খেলোয়াড়দের নিয়ে পাহাড়ে চলে যান কোচিং স্টাফ। পাহাড়ে হেঁটেছেন, কখনো দৌড়েছেন ফুটবলাররা। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে হাইকিং করানো হয়।
ফুটবলার বিশ্বনাথের ক্যারিয়ারে এধরনের অভিজ্ঞতা প্রথম। তিনি জানিয়েছেন শুধু আমারই না, আমাদের পুরো দলের জন্য এটাই প্রথম অভিজ্ঞতা। এর আগে হাইকিং করিনি কখনো। শুরুতে একটু কষ্ট হলেও পরে সেটি স্বাভাবিক হয়ে গেছে।' ভুটানে খেলা হবে টার্ফে। মানিয়ে নেওয়ারও ব্যাপার রয়েছে বলে কোচ হ্যাভিয়ের কাবরেরা জানান।
