জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে মারুফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিজুড়ি বাজরের কাপড় ব্যবসায়ী আমজাদ হোসেনের ছেলে।
আরও পড়ুন: নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
পারিবারিক সূত্রে জানা গেছে, মারুফ খেলতে গিয়ে সকলের অজ্ঞাতে ডোবার পানিতে পড়ে যায়! নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পর তার মৃতদেহ ডোবার পানিতে ভেসে ওঠে।
ইত্তেফাক/নূহু
