তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২২:৫৬

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সকল রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হলিদাগাছী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ঈশ্বরদী জংশন থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সারদা স্টেশন থেকে এক কিলোমিটার রাজশাহীর দিকে এলে এর নয়টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

ঘটনার পর স্টেশন কর্মকর্তা সূত্রে জানা যায়, এ ঘটনায় কেউ হতাহত হননি। রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে। তবে উদ্ধারে বেশ সময় লাগবে।

ইত্তেফাক/জেডএইচডি