কয়েকদিন ধরেই রাজশাহী বরেন্দ্র অঞ্চল জুড়ে এবং নগরীতে প্রচণ্ড গরম পড়ছে। মানুষের পাশাপাশি পশুপাখিগুলোও যেন হাঁসফাঁস করছে। তাইতো ছুটে এসেছে ট্যাবের পানির কাছে। এভাবেই ট্যাব থেকে পানি পড়তে দেখে বুলবুলি ও চড়ুই পাখি ছুটে এসেছে। গরম থেকে বাঁচার জন্য গোসলে মেতে উঠেছে ছোট পাখিরা। ছবিগুলো সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহী নগরীর সিপাইপাড়া মাদরাসা ময়দান থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
