রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার খালবিলে আগের তুলনায় এবার খুব একটা বেশি পানি আসেনি। তবে, পানি যেটুকু আসছে সেটুকুতে বিভিন্ন দেশীয় মাছ পাওয়া যাচ্ছে। এভাবেই মাছ ধরার উপকরণ নিয়ে মাছ ধরে ডিঙ্গি নৌকাতে করে ফিরে আসছেন জেলে। এসব খালবিলের বিভিন্ন জাতের মাছ বিক্রি হবে হাট বাজারে। তবে, দাম বেশি। ছবিগুলো বুধবার (৪ সেপ্টেম্বর) রাজশাহী পবা উপজেলার বাগধানী ব্রীজ এলাকা থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
