বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ মারা গেছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ছয়টায় সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ঢাকায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার।
এর আগে নিজ বিভাগের সহপাঠীদের সাথে নোয়াখালীর সেনবাগের উদ্দেশ্যে বন্যার্তদের সহায়তার লক্ষ্যে যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরায়ে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। এ ঘটনায় পলাশের দুই পা ভেঙে যায় এবং হিপবোনসহ শরীরের বেশ কয়েক জায়গায় মারাত্মক আঘাত পান। পরে চমেকে ভর্তি করা হয় তাদের। কিন্তু অন্য সহপাঠীরা চিকিৎসা নিয়ে ফিরে আসলেও দীর্ঘ নয়দিন বেঁচে থাকার আশায় লড়াই চালিয়ে গেলেও মৃত্যুর কাছে হার মানেন আজ।
ফাহিম আহমেদ পলাশ চবির পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। মেডিকেলের কার্যক্রম শেষে নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে বলে জানা যায়।
