কয়েকবছর ধরে লক্ষ্য করা যাচ্ছে শীতকালীন সবজি সারাবছরই দেখা যায়। বিশেষ করে মূলা। এসব এখন রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা গুলোতে মূলার বিশাল বিশাল ক্ষেতে লাগানো হয়েছে আগাম মূলা। তবে, মূলার দাম কৃষকরা ভালো পাচ্ছেন। রাজশাহীর খুচরা বাজারে মূলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ সবজির মোটামুটি কদর রয়েছে। তাই রাজশাহী পবা উপজেলার নওহাটা এলাকার একটি ক্ষেতে পোকামাকড় এবং মূলাকে তরতাজা করার জন্য ভিটামিনযুক্ত স্প্রে করছেন এক কৃষক। ছবি: আজাহার উদ্দিন
