সেপ্টেম্বরে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১২

চলতি সেপ্টেম্বর মাসে একদিনের ছুটির ব্যবস্থা করতে পারলে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

বুধবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী  ১৬ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে।সেদিন সরকারি সকল অফিস-আদালত বন্ধ থাকবে। এর আগে ১৩ ও ১৪ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি। পরদিন ১৫ সেপ্টেম্বর  অফিস খোলা। এই দিনটি ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের ছুটি।

ইত্তেফাক/আরএস