পুলিশের আরও ৩৩ কর্মকর্তাকে বদলি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৩

বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের জারি করা পৃথক পৃথক আদেশে তাদের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এ সব আদেশে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত পদে/স্থানে বদলি ও পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইত্তেফাক/জেডএইচডি