অধ্যাপক আনু মুহাম্মদ

শ্রমিকদের দাবির ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা আগের সরকারের মতোই

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৫

শ্রমিকদের দাবির ব্যাপারে আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গির বিশেষ পার্থক্য নেই, অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি ও ভূমিকা আগের সরকারের মতোই বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি শ্রমিকদের আন্দোলনকে 'চক্রান্ত' আখ্যা দিয়ে ন্যায্য দাবি নাকচ করে দেওয়ার নিন্দা জানিয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতদন্ত কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগ সরকারের সময়ে মজুরি আন্দোলনে শ্রমিক হত্যার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

শ্রমিক আন্দোলন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আগের সরকারের মতো এ সরকারও সব আন্দোলনকে চক্রান্ত বলছে। শ্রমিক, কৃষক, প্রান্তিক মানুষের স্বার্থ দেখার দৃষ্টিভঙ্গি না বদলালে, একই ধারার সরকার পরিচালনা হলে কোনো পার্থক্য হবে না। ছাত্র–জনতার আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের বড় একটি অংশ শ্রমজীবী পরিবারের। তারা আন্দোলনে প্রধান ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, শ্রমিকরা বিক্ষোভ করেছিল সুনির্দিষ্ট দাবির পরিপ্রেক্ষিতে। কিন্তু তাদের দাবির প্রতি কোনো ধরনের মনোযোগ দেওয়া হয়নি।

ইত্তেফাক/এসকে