চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানায় বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জাহাঙ্গীর হাওলাদার ও বরকতুল্লাহ। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।
নিহত জাহাঙ্গীরের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার পূর্ব বেটকা গ্রামে। সীতাকুণ্ডের ওই শিপইয়ার্ডে তেলের ঠিকাদারি ব্যবসা করতেন তিনি। নিহত বরকতউল্লাহর বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। বাবার নাম আইয়ুব আলী। সীতাকুণ্ডে বিস্ফোরণের ওই ঘটনায় এর আগে নিহত ৪ জন হলেন জাহাঙ্গীরের ভাগিনা খায়রুল শেখ, আহমেদ উল্লাহ, আল আমিন ও হাবিব।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ এবং বরকতুল্লাহর ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির রিমান্ড আবেদন পুলিশের
ছাত্র আন্দোলনে চাপাতি নিয়ে হামলা, গ্রেপ্তার শুটার লিটন