নাজিরপুরে পানিতে পড়ে মারা যাওয়া শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৬

পিরোজপুরের নাজিরপুরে পানিতে পড়ে মারা যাওয়া দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৃত হাফসা খানম (৫) ও আমিনুল ইসলাম (৩) এর বাড়িতে গিয়ে তার পিতা মোস্তাকিনের হাতে ১০ হাজার একটি চেক এবং চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি তার হাতে তুলে দেন, এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের একই পরিবারের দুই শিশু সন্তান পানিতে পড়ে নিহত হয়। নিহত হাফসা খানম স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাজিরপুর প্রেসক্লাবের বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ জানান, ক্ষতিগ্রস্থ পরিবার আমার কাছে আর্থিক অনুদান পাওয়ার জন্য কোনো আবেদন করেননি। তবে পত্রিকার নিউজ দেখে শোকাহত পরিবারকে নিজ থেকে এ অনুদান দিয়েছি।

ইত্তেফাক/পিও