জীবননগর থানা পুলিশ উপজেলার উথলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দুই নারীকে আটক করেছে।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হলেন, সবুরা খাতুন (৪০) ও মাজেদা খাতুন (৪২)।
আরও পড়ুন: নেত্রকোনায় কংশ ও সুমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপরে
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআ্ই নাহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উথলী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন দুই নারী উপজেলার গয়েশপুর মণ্ডলপাড়ার মৃত টিপুর স্ত্রী সবুরা খাতুন ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাড়ভাঙ্গা গ্রামের মোক্তার মণ্ডলের স্ত্রী মাজেদা খাতুনকে আটক করে। এসময় তাদের ব্যাগ তল্লাশি করে ৩৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া দুই নারীসহ ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
