আরএমপির ১২ থানার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০৫:৩৫

২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ, ২০২১ রূপকল্প এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) চারটি ক্রাইম বিভাগ যথাক্রমে বোয়ালিয়া, মতিহার, শাহ্ মখদুম ও কাশিয়াডাঙ্গা জোনের সংশ্লিষ্ট ১২টি থানার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন: ম্যাচ চলাকালীন স্টেডিয়াম থেকে ৪ ভারতীয় আটক

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম কুদ্দুছ জানান, বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. আমির জাফর বোয়ালিয়া মডেল থানা, রাজপাড়া থানা ও চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জদের সাথে বেলা সাড়ে ১২টায় চুক্তি স্বাক্ষর করেন। মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (মতিহার) মো. সাজিদ হোসেন মতিহার থানা, কাটাখালি থানা ও বেলপুকুর থানার অফিসার ইনচার্জদের সাথে বেলা সাড়ে ১২টায় চুক্তি স্বাক্ষর করেন। শাহ্ মখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (শাহ্ মখদুম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, শাহ্ মখদুম থানা, এয়ারপোর্ট থানা ও পবা থানার অফিসার ইনচার্জদের সাথে বেলা সাড়ে ১২টায় চুক্তি স্বাক্ষর করেন। কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মো. জয়নুল আবেদীন কাশিয়াডাঙ্গা থানা, কর্ণহার থানা ও দামকুড়া থানার অফিসার ইনচার্জদের সাথে বেলা সাড়ে ১২টায় চুক্তি স্বাক্ষর করেন।

ইত্তেফাক/এমআরএম