রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল আগারগাঁও স্টেশনে এসে আটকে আছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে বলে মেট্রোরেল কর্মীদের মাইকিং করতে দেখা গেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মেট্রোরেলের চলাচলরত যাত্রীরা। ছবিগুলো সচিবালয় মেট্রো স্টেশন থেকে সকাল ১১টায় তোলা। ছবি: ফোকাস বাংলা
