জয়পুরহাট-মোকামতলা, জয়পুরহাট-আক্কেলপুর ও জয়পুরহাট-হিলি সড়কের বেহাল দশার প্রতিবাদে এবং সড়কগুলো মেরামত ও সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। দ্রুত সংস্কার ও মেরামত কাজ না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও ঘোষণা দেন শ্রমিক নেতারা।
জেলা মোটরমালিক-শ্রমিক যৌথভাবে ডাকা ওই ধর্মঘটের কারণে জেলার আভ্যন্তরীণ সকল রুটে বাস, ট্রাক ও দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে জেলার সাধারণ যাত্রীরা পড়েন বিপাকে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই ধর্মঘট চলবে বলে শ্রমিক-মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরো পড়ুন : ভুল আম্পায়ারিংয়ের শিকার ধোনি! রান আউট নিয়ে প্রশ্ন
ধর্মঘট চলাকালে জেলা শহরের পাঁচুরমোড়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ওয়াদুদ মোল্লা, মোটর শ্রমিক ইউনিয়নের বাবু, তুহিন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
