রাজশাহী নগরীর বিভিন্ন বাগানে কিংবা ফুটপাতের পাশে রাস্তার ধারে সোনাপাতি হলুদ ফুলের গাছে দেখা যায়। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটেছে হলুদ ফুল। এই হলুদ ফুলের ভেতরে থাকা মধু খেতে ছুটে এসেছে নীলটুনি পাখি। সকাল থেকে ১২ টা পর্যন্ত তাদের আনাগোনা চলতে থাকে। ফুলের মধ্যে লম্বা ঠোঁট ঢুকিয়ে মধু টেনে নেয়। ছবিটি আজ রাজশাহী নগরীর উপশহর এলাকার আলো একাডেমি অফ আর্ট স্কুলের সামনে থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
