দুবাইতে সালমানকে নিয়ে অন্যরকম চর্চা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০২

দেশে-বিদেশে সর্বত্রই বলিউড সুপারস্টার সালমান খানের ভক্ত। সম্প্রতি দুবাই-এর এক অনুষ্ঠানে গিয়ে নজর কাড়লেন ভাইজান। তবে এক্ষেত্রে কারণটা অভিনয় বা ফিটনেস নয়। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকদিন দুবাইতে কাটিয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) মুম্বাই ফিরেছেন সালমান খান। দুবাই-এর অনুষ্ঠানে সালমানের ইংরেজি উচ্চারণে মুগ্ধ তার ভক্তরা। 

সোশ্যাল মিডিয়ায় সালমানের দুবাই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় একাধিক দেহরক্ষী বেষ্টিত হয়ে সালমান অনুষ্ঠানে ঢুকছেন।

পরে অনুষ্ঠান মঞ্চে উঠে বক্তব্য রাখতেও দেখা যায় তাকে। আর সেই সময়ই তার ইংরেজি শুনে মুগ্ধ হয় ভক্তরা। এসময় অভিনেতার পরনে ছিল  নীল শার্ট ও ট্রাউজার। 

কাজের ক্ষেত্রে সামনে ‘সিকান্দার’- সিনেমায় দেখা যাবে সালমান খানকে। 

ইত্তেফাক/পিএস/এসএ