‘যুদ্ধাপরাধীর সন্তানরা কোনোভাবেই আওয়ামী লীগের সদস্য হতে পারবে না’

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৯:২৭

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, 'যুদ্ধাপরাধীর সন্তানরা কোনোভাবেই আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। যদি কোথাও সদস্য হয়ে থাকে তাহলে তাকে বহিষ্কার করা হবে। এটা নিয়ে বিতর্কের কিছু নেই।' বৃহস্পতিবার দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলার সোনা-রামপুর এলাকায় ভারতীয় মিত্র বাহিনী স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য জায়গা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, 'যুদ্ধাপরাধীদের বিচার কোনো অবস্থাতেই থমকে যাবে না। আপনাদের এখানে যারা যুদ্ধাপরাধী ছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করুন। পর্যায়ক্রমে যুদ্ধাপরাধীদের শাস্তি হচ্ছে। যারা খুব বড় যুদ্ধাপরাধী ছিল তাদের বিচারের কথা পত্র-পত্রিকায় ওঠে, মানুষ জানতে পারে। কিন্তু যারা নিম্ন পর্যায়ে স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের যে যাবজ্জীবন বা অন্যান্য শাস্তি হচ্ছে, সেগুলো পত্র-পত্রিকায় আসেনা বলে মনে হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার কাজ স্থগিত হয়ে গেছে। কিন্তু সেটা সঠিক নয়, বিচার কাজ চলমান আছে।'

তিনি আরও বলেন, 'যখনই ভুয়া মুক্তিযোদ্ধার ব্যাপারে অভিযোগ পাচ্ছি তখনই তদন্ত করে তাদের বাতিল করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত আছে। সাত শতাধিক ভারতীয় সৈন্য আমাদের পাশে থেকে যুদ্ধ করে বাংলার মাটিতে শহীদ হয়েছেন। আমরা তাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ করতে চাই। যেহেতু আশুগঞ্জে বেশি যুদ্ধ হয়েছে, তাই আমরা মনে করি, আশুগঞ্জে স্মৃতিস্তম্ভটি হলে ভালো হবে।'

আরও পড়ুন:  শপথ নিলেন বিএনপি’র গোলাম মোহাম্মদ সিরাজ

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ উর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিমুল হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ, বাংলাদেশ

ইত্তেফাক/জেডএইচডি