পদত্যাগ করলেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. তারেক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৬

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক পদত্যাগ করেছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) বিআইসিএম পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিআইসিএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক ব্যক্তিগত কারণে আজ পদত্যাগ করেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি তিনি বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট পদে যোগদান করেন।

এর আগে অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত–উল–ইসলাম ড. তারেককে গত জানুয়ারিতে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন।

ইত্তেফাক/এসকে