প্রকৃতি যেন তার খাম খেয়ালি রূপ দেখাচ্ছে। এসময় গরম থাকার কথা না, একটু একটু শীত পড়ার কথা থাকলেও এবার ব্যতিক্রম ঘটেছে। অসময় গরমে রাজশাহী জেলায় টানা ৪দিন ধরে তাপমাত্রা বাড়ছেই। রাজশাহীতে আজ ৩৬ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। প্রচণ্ড রোদ ও খরা তাপে যেন মানুষেরা অতিষ্ঠ হয়ে গেছে। শরীর থেকে ঝরছে ঘাম। প্রচণ্ড রোদ ও গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য রাজশাহী পদ্মা নদীতে গোসল করতে নেমেছ দুরন্ত শিশুরা। ছবিগুলো সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী পদ্মা নদীর পার থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
