রাজশাহী নগরী জুড়েই ফুটেছে বিভিন্ন বাগানে রাস্তার ধারে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফুল। নাম না জানা বিভিন্ন জঙ্গলি ফুলে থাকা মধু পান করতে ছুটে আসে রঙ বেরং এর প্রজাপতিরা। এভাবেই তাদের বড় সুচের মতো হুল ঢুকিয়ে মধু টেনে নিচ্ছে। নানা রকম ফুলের মাঝে নানা ধরণের প্রজাপতির আনাগোনা বেশ। এই প্রজাপতিকে নিয়ে রয়েছে নানা রকমের গান কবিতা। ছবিগুলো রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
