বগুড়ায় বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সের সনদপত্র বিতরণ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪০

বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ৬৪তম ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে  বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল খায়ের উল আফসার কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

বগুড়ার এরুলিয়াতে বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কোর্সে বিমান বাহিনীর ১১ জন এবং নৌ বাহিনীর একজন কর্মকর্তা অংশ নেন। 

অমুষ্ঠানে এ আর ভাইস মার্শাল খায়ের উল আহসান বলেন, ‘আজ থেকে কোর্স সম্পন্নকারী কর্মকর্তারা প্রশিক্ষক বৈমানিকের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলেন, যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত বৈমানিকদের দক্ষতার সঙ্গে গড়ে তুলতে সহায়তা করবে।’

অনুষ্ঠানে কোর্সের স্কোয়াড্রন লিডার মুসফিকুর রহমানকে চৌকস প্রশিক্ষণার্থী হিসেবে মফিজ ট্রফি দেয়া হয়।

ইত্তেফাক/এমএএম