রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে এখনও খাল বিল ও ডোবাতে দেখা যায় পদ্ম ফুল, শাপলা ও শালুক। এসব ফুল সাধারণত বর্ষা থেকে শুরু করে শীত পর্যন্ত দেখা যায়। অনেকে শাপলা ফুল রান্না করেও খান। তবে ভাঁট ফল তো অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না। গ্রামের শিশুরা খাল-বিল থেকে এ ফল তুলে তুলে খেতে দেখা যায়। শিশুদের কাছে এটা অনেক প্রিয়। ভাঁট ফলের ভেতরে থাকা দানা ছাড়িয়ে রোদে শুকিয়ে খই করা হয়। তাইতো স্কুলের একদল দুরন্ত শিক্ষার্থীরা ছুটি পেয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) মোহনপুর উপজেলার ত্রিমোহনী এলাকার একটি বিল থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
